• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না : অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ২১:৩১
অ+
অ-
কণ্ঠশিল্পী হিসেবে আর কাজ করব না : অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া। হিন্দি কিংবা বাংলা, উভয় ভাষাতে গান গেয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন। 

বিজ্ঞাপন

তবে সংগীত অনুরাগীদের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। আর কোনো নতুন সিনেমার গানে (প্লেব্যাক) কণ্ঠ দেবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে গত এতগুলো বছর ধরে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’ 

প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কাজ করবে না ‍উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ করব না। আমি এখানেই ইতি টানছি। এটি সত্যিই একটি চমৎকার পথচলা ছিল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন
ড্রামার স্লাই ডানবার মারা গেছেন
তৈমুরের জন্মের সময় কোথায় ছিলেন সাইফ?
‘কমফোর্টের কথা ভেবেই মূলত সানগ্লাস পরা’

অরিজিতের এমন হুট করে দেওয়া ঘোষণায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেন তিনি ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে তিনি সিনেমার বাইরে ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ কনসার্টে নিয়মিত থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি।

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘বিনা কাটে’র মতো অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন এই শিল্পী। তার বিদায়ে প্লেব্যাক ইন্ডাস্ট্রিতে এক বিশাল শূন্যতা তৈরি হবে বলে মনে করছেন সংগীত সমালোচকরা।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গনঅরিজিৎ সিং

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল