• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

অবসরের কারণ জানালেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৬, ১৬:২১
অ+
অ-
অবসরের কারণ জানালেন অরিজিৎ

দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি প্রাণ, সেই অরিজিতের গান আর সিনেমায় শোনা যাবে না, এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভক্তদের।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন শিল্পী নিজেই। অরিজিৎ জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে।

 তিনি লেখেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম।’

আরও পড়ুন
‘এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি’
পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা
‘পান্তা খেতাম লবণ ছাড়া, তখন খাবারের অভাব ছিল’

বিজ্ঞাপন

নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া শুধুমাত্র একঘেয়েমি নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্যও। তিনি জানান, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী। গায়কের কথায়, ‘আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।’

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ। বলিউডে তার যাত্রা শুরু হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি মহাতারকায় পরিণত করে। এরপর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। তবে প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না; বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই বিরতি নিচ্ছেন তিনি।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অরিজিৎ সিংসংগীতাঙ্গনসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল