• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রথম সিনেমাতেই ‘সেরা’ নিশো

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ২২:৩৫
অ+
অ-
প্রথম সিনেমাতেই ‘সেরা’ নিশো

অবশেষে ঘোষণা করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। এতে ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’-তে অভিনয় করেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল। 

বিজ্ঞাপন

এবারের আসরে যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ বছরের সেরা চলচ্চিত্র ও পরিচালনার পুরস্কার জিতে নিয়েছে।

আরও পড়ুন
সিনেমায় নিশো-মেহজাবীন
কাজাখস্তান থেকে ফিরে ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন নিশো
হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?

এছাড়া পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), খল চরিত্রে আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে সংগীত বিভাগে জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’র জন্য বালাম সেরা গায়ক এবং ‘ঈশ্বর’ গানের জন্য প্রিন্স মাহমুদ সেরা সুরকার নির্বাচিত হয়েছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য অবন্তী দেব সিঁথি পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার। কারিগরি ও অন্যান্য শাখায় ‘সুড়ঙ্গ’ ও ‘সাঁতাও’ সিনেমার জয়জয়কার দেখা গেছে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢালিউডআফরান নিশো

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

‘রাক্ষস’ এর ট্রেলার মুক্তি, ‘হেয় জিল্লু্‌, খাইয়া দে’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক