• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

দেব নাকি শাকিব- কে বেশি ‘সিরিয়াস’, জানালেন জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯
অ+
অ-
দেব নাকি শাকিব- কে বেশি ‘সিরিয়াস’, জানালেন জ্যোতির্ময়ী

ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ অভিনয় করছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু। টালিউডের দেবের বিপরীতে বড় পর্দায় অভিষেকের পর এটা তার দ্বিতীয় সিনেমা।  

বিজ্ঞাপন

ওপার বাংলার এই অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয়তার রেশ ধরে এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুই তারকাই অত্যন্ত বিনয়ী এবং কঠোর পরিশ্রমী।

আরও পড়ুন
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই: সিয়াম আহমেদ
‘প্রিন্স’ সিনেমায় কেমন হবে ফারিণের চরিত্র?
শাকিবের প্রিন্সে কেমন হবে জ্যোতির্ময়ীর চরিত্র?

বিজ্ঞাপন

জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের । আবার একে বারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।

টেলিভিশন ধারাবাহিক থেকে উঠে আসা এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সাথে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না এবং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানা গেছে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

টালিউডশাকিব খানদেব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

দারুণ কাস্টিং, তবুও ‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজারে শাকিবশত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল

‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল