বিয়ে করেছেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

আলোচনায় জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী। শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গয়না আর চন্দনের ফোঁটায় স্মিতাকে ভিন্ন রূপে দেখা যায়।
ভক্ত ও নেটিজেনরা তার এই বিয়ের খবরে বেশ চমকে গেছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাকে শুভকামনা ও ভালোবাসায় ভাসাচ্ছেন।
স্মিতা নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনই বিস্তারিত জানাননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের বেশ কৌতূহলী করে তুলেছে।
স্মিতা লিখেছেন, এক চট্টগ্রামের ছেলের কারণে কষ্ট পেয়ে চট্টগ্রামের ছেলে কখনো বিয়ে করবো না বলেছিলাম। কিন্তু যদি কেউ এমন যত্ন করে আর ভালবাসে, পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং তার যদি কোনো অহেতুক মিথ্যা ইগো না থাকে, তাহলে তাকে চট্টগ্রামের ছেলে বলে বিয়ে করবো না কেন?

তার এই আবেগঘন পোস্ট থেকে স্পষ্ট যে, মান-অভিমান ছাপিয়ে ভালোবাসারই জয় হয়েছে এবং তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে।

চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী বর্তমানে একটি পরিচিত মুখ। পড়াশোনায় মেধাবী স্মিতা কলেজ জীবন থেকেই শুদ্ধ উচ্চারণ দিয়ে উপস্থাপনায় নাম কুড়ান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের এক নম্বর উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে তিনি শুধু উপস্থাপক নন, বরং একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর। দেশি-বিদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। মেধা ও দক্ষতার জোরে চট্টগ্রাম থেকে শুরু হওয়া তার এই জয়যাত্রা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত।
ডিএ