• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অরিজিতের প্লেব্যাক ছাড়ার প্রসঙ্গে যা বললেন পঙ্কজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮
অ+
অ-
অরিজিতের প্লেব্যাক ছাড়ার প্রসঙ্গে যা বললেন পঙ্কজ

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় প্লেব্যাক থেকে অরিজিৎ সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না অনেক ভক্তই। নেটিজেনদের একাংশ যখন এই সিদ্ধান্তের কারণ খুঁজছেন, ঠিক তখনই অরিজিতের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। 

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, ‘নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য বিরতি নিতেই হয়। শিল্পীদেরও মাঝে মাঝে থামা প্রয়োজন। কারণ সৃজনশীল কাজ অত্যন্ত পরিশ্রমের। আমরা কারখানায় তৈরি কোনো পণ্য নই।’

আরও পড়ুন
গ্ল্যামারাস লুকে চমকে দিলেন মিম
অভিনেতা টোটার এমন লুকের রহস্য কী?
পরকীয়া নিয়ে মন্তব্য করে তোপের মুখে শেহনাজ গিল

অভিনেতা আরও জানান, শিল্পীরা প্রতি মুহূর্তে নিজের আবেগকে উজাড় করে দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করেন। তাই একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতির কোনো বিকল্প নেই। 

বিজ্ঞাপন

তার কথায়, ‘আমরা শিল্পী। এখানে অনেক দৌড়ঝাঁপ, অনেক লড়াই। আমরা দেশলাই বাক্সের মতো নই যে প্রতিদিন কারখানা থেকে একই রকম ১০০০ কপি বাক্স বের হবে। শিল্পীদের ক্ষেত্রে তা সম্ভব নয়।’

উল্লেখ্য, অরিজিৎ সিং আগেই করেছিলেন যে তিনি প্লেব্যাক ছাড়লেও গান ছাড়ছেন না। মূলত স্বাধীনভাবে সংগীতচর্চা এবং নতুন কিছু শেখার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংগীতাঙ্গন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

‘সাবিনা ইয়াসমিন ম্যাডামের দীর্ঘায়ু কামনা করছি’

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

ঈদের সিনেমায় সাবিনার কালজয়ী গান, হলো নতুন করে রেকর্ড

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

রিহানাকে হত্যাচেষ্টা, অভিযুক্ত নারীর হতে পারে যাবজ্জীবন

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল