• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬
অ+
অ-
পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

বরাবরের মতো নিজের ভিন্নধর্মী সাজে নেটিজেনদের নজর কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এবার ধরা দিলেন এক পুরোনো শাড়িতে। আর সেখানেই জানিয়েছেন নিজের শেষ বিদায়ের সময় এক বিশেষ ইচ্ছার কথা। 

বিজ্ঞাপন

ছবিগুলো শেয়ার করে সামাজিক মাধ্যমে স্বস্তিকা জানান, তার সাজের পেছনে কোনো বিলাসিতা নয়, বরং জড়িয়ে ছিল মায়ের স্মৃতি। তিনি যে নীল রঙের তসরের শাড়িটি পরেছিলেন, সেটির বয়স ২৭ বছর। তার মেয়ের বয়সের চেয়েও শাড়িটি পুরনো। পার্ক স্ট্রিটের একটি দোকান থেকে তার মা শাড়িটি কিনে দিয়েছিলেন। মায়ের মতোই ঘাড়ের কাছে খোঁপা করে আর আঁচল টেনে শাড়িটি পরে তিনি স্মৃতিচারণ করেন।

অভিনেত্রীর সাজে বিশেষ বৈচিত্র্য এনেছে তার মাথায় গোঁজা বুনো ফুল। পোস্টে অভিনেত্রী জানান, বিয়েবাড়িতে যাওয়ার পথে মনের মতো ফুল না পেয়ে বোলপুরের রাস্তায় টোটো থামিয়ে আমলি থেকে ঝুলে থাকা কিছু নাম না জানা ফুল সংগ্রহ করেন তিনি। সাধারণ হেয়ার পিন দিয়ে চুলে সেই ফুল গুঁজে দিয়েই নিজের ‘লুক’ পূর্ণ করেন তিনি।

আরও পড়ুন
একাধিক প্রেমের পরামর্শ দিয়ে বিতর্কে স্বস্তিকা, দিলেন কড়া জবাব
‘অভিনয় ঠিকঠাক করলে অন্যকিছুর প্রয়োজন পড়ে না’
শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা

বিজ্ঞাপন

সেই পোস্টেই জীবনের এক গভীর দর্শনের কথা তুলে ধরেন স্বস্তিকা। শাড়ি ও জীবনের তুলনা টেনে তিনি লিখেছেন, ‘যত্ন করে রাখতে পারলে আর যত্ন করে রাখতে দিলে সব থাকে- সেটি শাড়ি হোক বা জীবন।’ পাশাপাশি ফুলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি লেখেন, ‘বাড়ির সবাইকে বলে রেখেছি, আমি মরে গেলে আর কিছু হোক না হোক, অনেক ফুল দিয়ে যেন আমায় বিদায় জানানো হয়।’

স্বস্তিকা আরও জানান, ফুল তার নিত্যদিনের সঙ্গী এবং এদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক। তাই আড়ম্বরহীন বিদায়বেলায় প্রিয় ফুলের সান্নিধ্যই তার কাম্য। বরাবরের মতো এবারও দামি ব্র্যান্ডের ভিড়ে স্মৃতি আর মায়ামাখা সাধারণ সাজে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বস্তিকা মুখোপাধ্যায়টালিউড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

গায়ের চামড়া মোটা হয়ে গেছে : সৌরভ

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী

দেবের ৫০তম ছবিতে বিশেষ চরিত্রে রুক্মিণী