• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭
অ+
অ-
‘শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ক্যারিয়ারের প্রথম সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সিনেমার কাজের অগ্রগতি এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

তানজিন তিশা জানান, বর্তমানে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে বাকি ২০ শতাংশ কাজ এখনো আটকে আছে শিডিউল জটিলতায়। তিশা বলেন, ‘আমি প্রায় এক মাস আম্মুকে নিয়ে দেশের বাইরে ছিলাম, তবে সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সামহাউ আমাদের ডেটের কারণে আরও ২০ শতাংশ বাকি আছে।’ 

আরও পড়ুন
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝেই ম্রুণালের পুরোনো প্রেম প্রকাশ্যে
খুদে ভক্তের চিপস না খাওয়ায় সমালোচনায় যীশু
পুরোনো শাড়ি পরে শেষ বিদায়ের ইচ্ছা স্বস্তিকার

‘আমাদের মূল অংশ অর্থাৎ সিনেমার গানগুলো এখনো বাকি। যেহেতু এটা আমার জীবনের প্রথম বড় পর্দার কাজ এবং ভক্তদেরও অনেক চাওয়া ছিল, তাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেদিন সবার ডেট মিলবে, সেদিনই গানগুলোর শুটিং হয়ে যাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঈদে আসার সম্ভাবনা আমার মনে হয় না আছে। কারণ আমার অন্যান্য প্ল্যান হয়ে গেছে, এমনকি শাকিব ভাইয়ারও আলাদা পরিকল্পনা আছে। যেহেতু ডেট মিলছে না, তাই গান কমপ্লিট করে রিলিজ দেওয়া সম্ভব নয়। আশা করছি, ইনশাআল্লাহ আগামী কোরবানির ঈদে এটি মুক্তি পাবে।’

সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা তিশার জন্য ছিল বেশ চমকপ্রদ। শাকিবের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট। দূর থেকে আমরা অনেক কিছু বলি, কারণ বলতে ভালো লাগে। কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টি একদম উল্টো। আমি ভাবিনি তিনি কাজের ব্যাপারে এতটা সিরিয়াস হবেন। কিন্তু দেখলাম, কাজ নিয়ে তার সিরিয়াসনেস অনেক বেশি।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথাশাকিব খানতানজিন তিশা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিতে বাধা নেই শাকিবের প্রিন্সসহ ঈদের পাঁচ সিনেমা

মুক্তিতে বাধা নেই শাকিবের প্রিন্সসহ ঈদের পাঁচ সিনেমা

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি