• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০০
অ+
অ-
বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের

তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়কণ’ মুক্তি নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড় এল। সিনেমাটির সেন্সর সার্টিফিকেট নিয়ে চলা জটিলতা নিরসনে এবার নিজেদের রিট পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন নির্মাতারা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি পিটি আশা নির্মাতাদের এই মামলা প্রত্যাহারের অনুমতি দেন। দীর্ঘদিন ধরে সিনেমাটি ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর টেবিলে আটকে আছে। 

আরও পড়ুন
‘সাফল্য স্থায়ী নয়, এক সময় সব থেমে যায়’
বিয়ের সময় অমৃতার নাম পাল্টে দেন সাইফ!
ঢাকায় শুভ-মিমের ‘মালিক’ সিনেমার শুটিং শুরু

সেন্সর বোর্ডের পক্ষ থেকে সবুজ সংকেত না পাওয়ায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। এর আগে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছবিটিকে ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ জারি করে। সেই স্থগিতাদেশের চ্যালেঞ্জ জানিয়ে নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও মামলাটি পুনরায় মাদ্রাজ হাইকোর্টেই ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

আইনি লড়াই দীর্ঘায়িত না করে নির্মাতারা এখন সমঝোতার পথে হাঁটছেন। তারা সিবিএফসি-এর বিরুদ্ধে করা মামলাটি তুলে নিয়েছেন এবং ছবিটিকে ‘সংশোধন কমিটি’ বা রিভাইজিং কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে আইনি প্রক্রিয়ার চেয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত সেন্সর ছাড়পত্র পাওয়ার পথ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযোজনা সংস্থা ‘কেভিএন প্রোডাকশনস’ জানিয়েছে, এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সেন্সর বোর্ডের সঙ্গে প্রক্রিয়া সম্পন্ন করে ছবিটিকে প্রেক্ষাগৃহে আনা। যেহেতু আদালতের মামলা প্রত্যাহার করা হয়েছে, তাই এখন বোর্ডকে দ্রুত সার্টিফিকেশন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে পারবেন তারা। 

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথাচলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি