• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি জনপ্রিয় ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪
অ+
অ-
নির্বাচন নিয়ে দেশি-বিদেশি জনপ্রিয় ৬ সিনেমা

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। নির্বাচনী আমেজে আর ছুটির অবসরে রাজনীতির চালচিত্র বুঝতে দেখে নিতে পারেন দেশ-বিদেশের আলোচিত কিছু সিনেমা; যা বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। 

বিজ্ঞাপন

দেশীয় সিনেমা

বিশ্বনেত্রী (১৯৯৬): বাদল খন্দকার পরিচালিত এই তারকাবহুল ছবিতে (শাবানা, জসিম, হুমায়ুন ফরীদি) দেখানো হয়েছে ৭১-এর এক সুবিধাবাদী ব্যক্তি কীভাবে এমপি হওয়ার স্বপ্ন দেখেন এবং তোষামোদকারীরা তাকে ঘিরে ধরে।

রাজনীতি (২০১৭): শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বুলবুল বিশ্বাসের এই ছবিতে বাংলাদেশের রাজনীতির বাস্তব চিত্র, দলীয় সভা এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে জটিল সমীকরণ ও প্রেমের গল্প ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমা

নিউটন (২০১৭): ভারতের সংঘাতপূর্ণ জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে এক সরকারি কর্মচারীর সুষ্ঠু ভোট আয়োজনের চেষ্টার গল্প নিয়ে নির্মিত এই ছবি। নাম ভূমিকায় আছেন রাজকুমার রাও।

আরও পড়ুন
বিজয়ের সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত নির্মাতাদের
এফডিসির পাশ দিয়ে গেলে মনটা কাঁদে : ববিতা
মহাকাশে মারিওর নতুন অভিযান

বিজ্ঞাপন

থালাইভি (২০২১): তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতার উত্থান ও অভিনেত্রীর খোলস ছেড়ে নেত্রী হয়ে ওঠার গল্প নিয়ে কঙ্গনা রানাওয়াত অভিনীত এই বায়োপিক।

হলিউড সিনেমা

দ্য ক্যান্ডিডেট (১৯৭২): অস্কারজয়ী এই পলিটিক্যাল কমেডিতে রবার্ট রেডফোর্ড অভিনয় করেছেন একজন প্রেসিডেন্সিয়াল প্রার্থীর চরিত্রে, যেখানে নির্বাচনী প্রচারণার নানা দিক উঠে এসেছে।

অল দ্য প্রেসিডেন্টস ম্যান (১৯৭৬): ওয়াটারগেট কেলেঙ্কারি এবং সাংবাদিকতার সাহসিকতা নিয়ে নির্মিত সর্বকালের অন্যতম সেরা রাজনৈতিক চলচ্চিত্র। অভিনয়ে আছেন রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী