• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪
অ+
অ-
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো তার কন্যাসন্তান আনায়ার ছবি ভক্তদের সামনে এনেছেন। ভালোবাসা দিবসের আমেজে সামাজিক মাধ্যমে স্ত্রী শাম্মা দেওয়ান ও শিশুকন্যার সাথে ফ্রেমবন্দি কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। 

বিজ্ঞাপন

ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
বাবা হলেন অপূর্ব, লিখলেন— ‘আলহামদুলিল্লাহ’
অপূর্বকে জড়িয়ে ধরে ছেলে আয়াশের কান্না
ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ অপূর্ব, নিলেন আইনি ব্যবস্থা

ছবিতে বাবার কোলে নিশ্চিন্তে থাকা আনায়ার ছবি দেখে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীরা শুভকামনা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওকে সুস্থ রাখুন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অপূর্ব এখন নতুন অধ্যায়ে বেশ উচ্ছ্বসিত। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের কোলজুড়ে আসে আনায়া।

এর আগে অদিতির সাথে অপূর্বর সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। দীর্ঘ বিরতির পর নতুন সংসার ও কন্যাসন্তান নিয়ে বর্তমানে সুখে দিন কাটাচ্ছেন এই অভিনেতা।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জিয়াউল ফারুক অপূর্বসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?