মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’

দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের চিত্রনায়িকা মৌসুমী। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। তবে নির্মাতা সৈয়দ আর ইমন পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। সিনেমাটি প্রথমে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও পরে সম্পাদনার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়।
নির্মাতা আরও জানিয়েছেন, ২০২৪ সালেই এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে হল প্রাপ্তিজনিত জটিলতায় তা সম্ভব হয়নি।
মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেলসহ আরও অনেকে। ছবির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। আধুনিক জীবনের আত্মকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতাই এই সিনেমার মূল উপজীব্য।
সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। জানা গেছে, সিনেমাটি ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
ডিএ