• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ১৩:৪২
অ+
অ-
স্পাইডারম্যান জুটির ‘গোপন বিয়ে’ নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা

হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী জেনডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। সম্প্রতি জেনডায়ার স্টাইলিস্ট ল রচ এই জুটির বিয়ের ইঙ্গিত দিলে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে বিষয়টি সরাসরি নাকচ না করলেও এক রহস্যময় প্রতিক্রিয়ার মাধ্যমে ভক্তদের কৌতূহল মিটিয়েছেন তার মা।

বিজ্ঞাপন

গত ১ মার্চ একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ল রচ মন্তব্য করেন, জেনডায়া ও টম হল্যান্ড ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই মন্তব্যের ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্লেয়ার স্টোয়ারমার। ভিডিওটির ক্যাপশনে তিনি কোনো দীর্ঘ বক্তব্য না দিয়ে শুধু একটি ‘হাসির ইমোজি’ ব্যবহার করেছেন এবং লিখেছেন, ‘হাসিটা...’। তার এমন প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা ধারণা করছেন, বিয়ের এই খবরটি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়।

আরও পড়ুন
গোপনে বিয়ে সেরেছেন স্পাইডারম্যান জুটি!
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ট্রাম্পের নিন্দায় হলিউড তারকারা
ট্রুডোর সন্তানের মা হচ্ছেন কেটি পেরি? যা জানা গেল

২০২১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন জেনডায়া ও টম। তবে তারা সবসময়ই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই জুটির বাগদানের খবর ছড়িয়েছিল। সম্প্রতি জেনডায়ার হাতে একটি সোনার আংটি দেখার পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও টম হল্যান্ড এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং এ নিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই।

বিজ্ঞাপন

স্টাইলিস্ট ল রচ এর আগেও রসিকতা করে বলেছিলেন, জেনডায়া বিয়ে করলে সেটি অত্যন্ত গোপন থাকবে। বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘ডুন’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জেনডায়া এবং টমের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ে নিয়ে এই জুটির এখনই কোনো তাড়া নেই। তারা দুজনেই বর্তমানে তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুক্তিতে বাধা নেই শাকিবের প্রিন্সসহ ঈদের পাঁচ সিনেমা

মুক্তিতে বাধা নেই শাকিবের প্রিন্সসহ ঈদের পাঁচ সিনেমা

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দম’

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘দম’

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’

সেন্সর বোর্ডে ছাড় পেল ‘প্রেশার কুকার’