• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ১৬:২০
অ+
অ-
বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দম্পতি। তবে বিয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংসের শুরুতেই এক বড় চমক দিলেন এই তারকা যুগল, যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

বিজ্ঞাপন

সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটে বিজয়ের পৈত্রিক ভিটায় পৌঁছান এই নবদম্পতি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সাধারণ কোনো পারিবারিক অনুষ্ঠানের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না তাদের এই সফর। গ্রামের মাটিতে দাঁড়িয়েই বিজয় এমন এক মানবিক ঘোষণা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন
আলো আমাদের ঠিক পথ দেখাবে : প্রিয়াঙ্কা
দুবাইয়ে আটকে পড়েছেন ভারতীয় তারকারা
‘প্রিন্স’ সিনেমার নতুন পোস্টার, আর মাত্র ১৬ দিন!

বিজয় তার ব্যক্তিগত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি (স্কলারশিপ) প্রকল্প ঘোষণা করেছেন। অভিনেতার এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা, যাতে অভাবের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয়।

বিজ্ঞাপন

স্বামীর এমন উদ্যোগে গর্বিত রাশমিকা মান্দান্নাও। তিনি বিজয়ের এই কাজের প্রশংসা করেন। ছেলের এমন মানবিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা। শুধু আর্থিক সহায়তাই নয়, বিজয় নিজের শিকড়কে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের জানান, এখন থেকে তিনি নিয়মিত তার পৈতৃক গ্রামে যাতায়াত করবেন।

এদিকে বিজয়ের এই ঘোষণার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই দম্পতি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে বিজয় যদি মুখ্যমন্ত্রী হন, তবে আমি অবাক হব না।’ অন্য একজন লিখেছেন, ‘সিনেমার পর্দার মতো বাস্তবেও তিনি একজন সত্যিকারের নায়ক।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাশমিকা মান্দানা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

হানিমুনের মাঝে প্রাক্তনকে নিয়ে ইস্যু, আইনি ব্যবস্থা নেবেন রাশমিকা

হানিমুনের মাঝে প্রাক্তনকে নিয়ে ইস্যু, আইনি ব্যবস্থা নেবেন রাশমিকা

Google News
রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা

বিয়ের খুশিতে ভারতজুড়ে মিষ্টি খাওয়াবেন বিজয়-রাশমিকা!

বিয়ের খুশিতে ভারতজুড়ে মিষ্টি খাওয়াবেন বিজয়-রাশমিকা!