• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৩ মার্চ ২০২৬, ২০:২০
অ+
অ-
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

দেশের অভিনয় জগতের পরিচিত মুখ এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিজ্ঞাপন

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে বৈদ্যনাথ সাহার বিষয়টি জানান অপু। তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা। এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

আরও পড়ুন
সাহায্যের হাত বাড়িয়েও রাজপালের কটাক্ষের শিকার সোনু
তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ
বিয়ের পরেই বড় চমক দিলেন বিজয়-রাশমিকা

বিজ্ঞাপন

সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি সহকর্মী ও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার হঠাৎ চলে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং তার ভক্ত-অনুরাগীরা রাশেদ মামুন অপুর সেই পোস্টে মন্তব্য করে শোক প্রকাশ করছেন। সবার প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলা নাটকসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

স্টেডিয়ামে নজর কাড়লেন পূজা-নিশো

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

যেকোনো সময় খুন হতে পারেন বাদশা!

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি

মাধবনের নাম ভাঙিয়ে জালিয়াতি