আমিও বাংলাদেশকে কষ্ট দেব— রাশিয়ান মডেল মনিকা

সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে আলোচিত ও সমালোচিত নাম মনিকা কবির। নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধরের ঘটনার পর এবার দেশের সাধারণ মানুষের প্রতি চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন এই রুশ বংশোদ্ভূত মডেল।
বিজ্ঞাপন
ওই ঘটনার জেরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে যেমন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তেমনি তার বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করা হয়েছে।
সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়ে মনিকা কবির বলেন, আপনারা মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! এখানে কোনো ফরেনার মেয়ে আসবে না আমি চলে গেলে, আমি আপনাদের কথা দিচ্ছি। আমি বাংলাদেশকে অনেক অনেক... বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও দিব বাংলাদেশকে কষ্ট। এভাবে চলবে না, আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি। আমি আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি।

বিজ্ঞাপন
গত মঙ্গলবার বিকেলে গুলশান-২ এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোনা মনিকার গায়ে লাগলে তিনি মেজাজ হারান। অভিযোগ ওঠে, তিনি ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ব্যাগ ছুড়ে মেরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিজ্ঞাপন
এই ঘটনার ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর তা ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে হাজির হতে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।
রাশিয়ায় জন্ম নেওয়া এবং মস্কোতে বেড়ে ওঠা এই মডেলের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, যাকে তার পরিবার ‘মনিশকা’ নামে ডাকে। তার মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসার সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক ও যত্রতত্র চলাফেরা নিয়ে আগে থেকেই নেটিজেনদের মাঝে নানা বিতর্ক ছিল, যা সাম্প্রতিক এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নতুন মাত্রা পেয়েছে।
ডিএ