• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন
‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৮:৫৪
অ+
অ-
নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

নিউ ইয়র্কের ঘটনা। এক যুবকের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ প্রতারণা, দেশ থেকে নিজের স্ত্রীকে নিয়ে এলেন, সেই স্ত্রী আলো ঝলমল শহরে এসে চোখ উলটে ফেললো। একের পর ভয়াবহ প্রতারণা স্বামীর সঙ্গে- টেলিছবির গল্পটা এভাবেই এগিয়েছে। গল্পের আরেক দিকে দেখা যায় সেই বন্ধু দেশ থেকে আসা আরেক বন্ধুকে সহায়তা করছেন, হাতে কলমে ব্যবসা শেখাচ্ছেন, শেখাচ্ছে কিভাবে এই অমানবিক প্রতিকূল মহানগরে টিকে থাকা যায়। 

বিজ্ঞাপন

প্রবাস জীবনে প্রতারণা কিংবা কৃতজ্ঞতা এটা কখন কার কাছ থেকে আসবে বলা মুশকিল। অতি আপনজন হয়ে উঠবে ভয়াবহ প্রতারক কিংবা আততায়ী- গল্পের এমন কয়েকটা দিক পর্দায় তুলে এনেছেন নির্মাতা যুক্তরাষ্ট্র প্রবাসী নঈম ইমতিয়াজ নেয়ামুল।

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নামের এই ছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। আরও আছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া। এই টেলিছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি; যেখানে অধরা খান প্রথমবারের মতো অভিনয় করলেন নেতিবাচক চরিত্রে।

আরও পড়ুন
বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার
শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

বিজ্ঞাপন

এমদাদ এইচ ভূঁইয়া বলেছেন, মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মনে এমন দাগ রেখে যায় সেটা আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে দেখতে পারবেন। ফলে এই টেলিছবির ঘটনা এতোটাই বাস্তব যে আমি ক্যামেরার সামনে অভিনয়কেও বুঝতে পারিনি। আমি শুধু আমার সেই কাজটুকু করে গিয়েছি, মনে হয়নি আমি অভিনয় করছি।

ছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে।

এমদাদ ভূঁইয়া রাজু দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে টেলিছবিটি।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন

বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার

বিচ্ছেদ চায় তারা, ঠেকাবে পরিবার

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, ‘নোংরা খেলা’ বললেন তিশা

প্রয়াত স্ত্রীকে নিয়ে আলভীর মন্তব্য, ‘নোংরা খেলা’ বললেন তিশা