• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

মঞ্চে কান্নাকাটির পর কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত সুনিধির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৫:২৬
অ+
অ-
মঞ্চে কান্নাকাটির পর কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত সুনিধির

সম্প্রতি লখনৌতে একটি কনসার্ট চলাকালীন মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সেই অনুষ্ঠানে গলার সমস্যার কারণে গান গাইতে না পেরে দর্শকদের কাছে ক্ষমা চান তিনি। এবার কলকাতায় তার আসন্ন কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত নিলেন গায়িকা। 

বিজ্ঞাপন

আগামী ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে সাময়িক স্থগিত করা হয়েছে; নতুন তারিখ ঘোষণা করেছেন এই শিল্পী।

সুনিধি চৌহানের ‘আই অ্যাম হোম’ মিউজিক্যাল ট্যুরের অংশ হিসেবে দুই মাস ধরে ভারতের বিভিন্ন শহরে কনসার্ট করছেন। গত বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সুনিধি জানান, গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন। 

আরও পড়ুন
মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের, থামিয়ে দিলেন গান
মৃত্যুর আগে ভয়ে থাকতেন জুবিন, ‘আভাস পেয়েছিলেন’— ধারণা স্ত্রীর

বিজ্ঞাপন

এই শারীরিক অবস্থার কারণেই ১৪ মার্চের পরিবর্তে আগামী ২৫ মার্চ একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। যারা ইতোমধ্যে ১৪ মার্চের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই একই টিকিট দিয়ে ২৫ মার্চের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

মঞ্চে কান্নাজড়িত গলায় সুনিধি জানান, দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কখনো হননি। লখনৌয়ের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কলকাতার ভক্তদের আশ্বস্ত করে তিনি নতুন এই সূচি ঘোষণা করেন।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সিক্যুয়েল আসছে

‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সিক্যুয়েল আসছে

নতুন সম্পর্কের ইঙ্গিত পূজা চেরির, ছেড়ে দিতে পারেন অভিনয়

নতুন সম্পর্কের ইঙ্গিত পূজা চেরির, ছেড়ে দিতে পারেন অভিনয়