• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৫:৫৫
অ+
অ-
গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

সামাজিক মাধ্যমে হঠাৎই গুঞ্জন, আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। রয়েছেন আইসিইউ-তে, অবস্থা বেগতিক। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এমন কথা ছড়িয়ে পড়লে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। এরপর বিষয়টি স্পষ্ট করেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।  

বিজ্ঞাপন

এদিন মধ্যরাতে এক ফেসবুক পোস্টে গায়কের শারীরিক অবস্থার কথা জানান সানজিদা। উল্লেখ করেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।

সঙ্গে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। লেখেন, দয়া করে বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।

আরও পড়ুন
মৃত্যুর আগে ভয়ে থাকতেন জুবিন, ‘আভাস পেয়েছিলেন’— ধারণা স্ত্রীর
নিউ ইয়র্কে গিয়ে চোখ পল্টি স্ত্রীর, স্বামীর সঙ্গে প্রতারণা!

বিজ্ঞাপন

এছাড়াও ‘আত্মহত্যার চেষ্টা’  এমন কথা শুনে গণমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গায়কের স্ত্রী। জানিয়েছেন, সঠিক তথ্য যাচাই না করেই এমন সংবেদনশীল সংবাদ প্রচার করা হচ্ছে। এ ধরনের গুজব ছড়ানো অব্যাহত থাকলে তারা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ২০১১ সালে ‘অন্দরমহল’ অ্যালবামের মাধ্যমে তার আনুষ্ঠানিক পথচলা শুরু। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তানজীব সারোয়ারসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

আমিও বাংলাদেশকে কষ্ট দেব—  রাশিয়ান মডেল মনিকা

আমিও বাংলাদেশকে কষ্ট দেব— রাশিয়ান মডেল মনিকা