• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৪:৪৮
অ+
অ-
ঠাকুমার ঝুলির ট্রেলারে এমন কিছু দেখা যাবে, ভাবেনি দর্শক

ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে- শুনলেই ভেসে ওঠে পঙ্খিরাজ ঘোড়া, রাক্ষস-খোক্কস আর রূপকথার গল্প। শৈশবের সেই নস্টালজিয়া নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ ফিরছে ‘ঠাকুমার ঝুলি’। তবে এবার গল্পে রয়েছে বড় এক টুইস্ট। যারা ভেবেছিলেন ছোটবেলার সেই রূপকথা দেখবেন, তাদের জন্য এটি এক বড় চমক। কারণ, এই ‘ঠাকুমার ঝুলি’ কোনো কল্পকাহিনি নয়, বরং টানটান এক গোয়েন্দা গল্প! 

বিজ্ঞাপন

এই সিরিজের মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে এখানে তিনি কোনো গ্ল্যামারাস নায়িকা নন, বরং বিষ্ণুপুরের ষাটোর্ধ্ব এক তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন নারী; নাম গিরিজাবালা সান্যাল। জীবনের নানা চড়াই-উতরাই আর শোক যাকে শিখিয়েছে কম কথা বলে চারপাশটা বেশি করে পর্যবেক্ষণ করতে। শান্ত ও গম্ভীর স্বভাবের গিরিজাবালার নিঃসঙ্গ জীবনের সঙ্গী শুধু তার তিনটি বিড়াল। এরপর তার সাজানো জীবনে রহস্যের দানা বাঁধে যখন বিদেশ থেকে ফিরে আসে নাতনি যাজ্ঞসেনী।

ট্রেলারে দেখা যায়, নাতনি ফেরার পর রহস্যজনকভাবে মারা যায় গিরিজাবালার একটি বিড়াল। ঘটনার মোড় ঘোরে, যখন এক আত্মীয়ের বিয়েতে গিয়ে খুন হন খোদ কনে। বিয়ের দিনে এমন অপ্রীতিকর ঘটনায় যখন সবাই দিশেহারা, তখন পুলিশের পাশাপাশি নিজের প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে রহস্যের কিনারা করতে মাঠে নামেন এই ‘গোয়েন্দা ঠাকুমা’। বিয়ের বাড়ির আনন্দ ছাপিয়ে শুরু হয় খুনের রহস্যভেদ। এক মৃত্যু থেকে বেড়ে যখন তিনটি লাশ পড়ে, তখন গিরিজাবালা পড়েন বড় চ্যালেঞ্জের মুখে। 

আরও পড়ুন
ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!
ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী
‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

বিজ্ঞাপন

পুরো সিরিজজুড়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের লুক দর্শকদের অবাক করেছে। বয়স লুকাতে নয়, বরং চরিত্রের প্রয়োজনে তাকে দেখা যাচ্ছে কাঁচাপাকা চুলে, পরনে আটপৌরে শাড়ি আর চোখে চশমায়। তার শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি বলে দিচ্ছে, কোনো অপরাধই তার চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। গ্ল্যামার সরিয়ে এমন এক গম্ভীর ও বিচক্ষণ চরিত্রে শ্রাবন্তীর এই রূপান্তর রীতিমতো প্রশংসার দাবি রাখে।

তবে ট্রেলারটি প্রকাশ্যে আসার পর মন্তব্যঘরে তৈরি হয়েছে নানা আলোচনা। নস্টালজিক এই শিরোনামের নিচে এমন রহস্যের আবহ দেখে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘এমন গোয়েন্দা গল্প হবে, ভাবিনি।’ আরেকজন লিখেছেন, ‘ঠাকুমা গোয়েন্দা হয়ে ফিরবেন্ম এটা কল্পনাতে ছিল না।’ কেউ কেউ আবার শ্রাবন্তীর নতুন লুকের প্রশংসা করে বলেছেন, ‘শ্রাবন্তীকে এমন সিরিয়াস আর ডিটেক্টিভ চরিত্রে মানিয়েছে দারুণ।’ আরেকজন তো সরাসরি লিখেই দিয়েছেন, ‘ঠাকুমার ঝুলি না হয়ে ঠাকুমার গোয়েন্দাগিরি নাম হলে ভালো হতো।’ 

অয়ন চক্রবর্তীর পরিচালনায় এই সিরিজে শ্রাবন্তীর পাশাপাশি নাতনির চরিত্রে অভিনয় করেছেন দিব্যানী মণ্ডল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে ও দেবরাজ ভট্টাচার্যকে। রূপকথা আর গোয়েন্দা গল্পের এক অদ্ভুত মিশেলে নির্মিত ‘ঠাকুমার ঝুলি’ আগামী ২০ মার্চ থেকে দর্শকরা দেখতে পাবেন।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী