• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০৮:২৭
অ+
অ-
‘যেখান থেকে হোক, জেলে ভরুন’, বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক

নারীর অবমাননার অভিযোগে ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। বিতর্কিত গান ‘টাটিরি’র মাধ্যমে নারীদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি পাসপোর্টও জব্দ করেছে পুলিশ। ১৩ মার্চের মধ্যে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি। 

বিজ্ঞাপন

গত ১ মার্চ সামাজিক মাধ্যমে মুক্তি পায় বাদশার নতুন গান ‘টাটিরি’। গানটি মুক্তির পরপরই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। অভিযোগ উঠেছে, এই গানের কথা ও দৃশ্যায়নে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে মিউজিক ভিডিওর শুরুতে স্কুলছাত্রীদের নিয়ে চটুল কথার সঙ্গে যৌন ইঙ্গিতমূলক নাচের দৃশ্য থাকায় সাধারণ শ্রোতা থেকে শুরু করে সচেতন মহল তীব্র আপত্তি জানায়।

হরিয়ানা নারী সংগঠনের সভাপতি রেণু ভাটিয়া সংবাদমাধ্যমকে জানান, বাদশাকে যেখান থেকে হোক গ্রেপ্তার করার আবেদন জানানো হয়েছে। বলেন, গানে যেভাবে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে। বাদশা সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও সশরীরে হাজিরা দেননি, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। 

আরও পড়ুন
স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর কনটেন্ট, বিতর্কে র‍্যাপার বাদশা
গান নিয়ে বিপাকে, র‍্যাপার বাদশাকে খুঁজছে পুলিশ

বিজ্ঞাপন

সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

এর আগেও বিভিন্ন গানের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন বাদশা। তবে এবারের ঘটনা তাকে বড় ধরনের আইনি জটিলতায় ফেলেছে। রেণু ভাটিয়ার মতে, শিল্পীদের কণ্ঠ স্রষ্টার দান, যা অপব্যবহার করা উচিত নয়। নারীদের প্রতি কুরুচিপূর্ণ ভাষা ও দৃষ্টিভঙ্গি প্রচার রোধে এই পদক্ষেপ অন্য শিল্পীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছে সংগঠনটি।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

থালাপতির সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

বিজয়ের সঙ্গে অভিনয়ে আপত্তি ছিল রাশমিকার পরিবারের

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!