• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:২৬
অ+
অ-
হাসপাতাল থেকে ছবি প্রকাশ, কেমন আছেন তানজীব সারোয়ার?

অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। গুঞ্জন উঠেছিল, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক। এরপর তার স্ত্রী বিষয়টি স্পষ্ট করেন। এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তানজীব। জানালেন, সুস্থ হয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

গত শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শিল্পী নিজেই তা নিশ্চিত করেন। জানা গেছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন
গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী
বাগদান সারলেন তানজীব সারোয়ার

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তার স্ত্রী সাবা সানজিদা রহমান বিষয়টি স্পষ্ট করেন। জানান, উচ্চ রক্তচাপের কারণে তানজীব আইসিইউতে ভর্তি ছিলেন এবং কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। গুজব ছড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

সংগীতশিল্পী ও সুরকার হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি দর্শক মহলে বেশ পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি বিপদমুক্ত হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তানজীব সারোয়ারসোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন