• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৩:৫৩
অ+
অ-
বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

প্রতিবছরের ধারাবাহিকতায় বিটিভি চট্টগ্রাম এবারও আয়োজন করেছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ’। বর্ণাঢ্য এই আয়োজনের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলামকে। 

বিজ্ঞাপন

এবারের ‘ঈদ আনন্দ’ সাজানো হয়েছে গান, তারকাদের অংশগ্রহণে টক শো, কৌতুক, নৃত্য ও সমসাময়িক বিষয় নিয়ে নাটিকাসহ নানা বৈচিত্র্যময় পরিবেশনায়। অনুষ্ঠানের টক শো পর্বে অংশ নিয়েছেন সিয়াম নাসির, ম ম মোর্শেদ ও রুবেল। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৪০ বছর পর চট্টগ্রামের দুটি ব্যান্ড ‘স্পার্ক’ ও ‘রুটস’ একসঙ্গে গান পরিবেশন করেছে এবং আড্ডায় অংশ নিয়েছে।

উপস্থাপনা প্রসঙ্গে মুকিত জাকারিয়া বলেন, আমি যেহেতু নিয়মিত উপস্থাপনা করি না, তাই শর্ত দিয়েছিলাম নিজের মতো করে সঞ্চালনা করার। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুটি ব্যান্ডকে নিয়ে পর্ব করার প্রস্তাবও দিয়েছিলাম। পুরো টিম মিলে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করেছি। গতানুগতিকতা এড়িয়ে আমরা মজা করে কাজটি করেছি। সহশিল্পী হিসেবে নাবিলাও দুর্দান্ত ছিল।

আরও পড়ুন
ইত্যাদিতে হাবিব ওয়াহিদের ভিন্নধর্মী গান
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

বিজ্ঞাপন

ইলন সাফিরের নির্মাণে এবারের অনুষ্ঠানটি ঈদের দিন রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে।

এর আগেও ২০২৪ সালে ‘ঈদ আনন্দ’ এবং একুশে টিভিতে ‘ভুল’ শিরোনামের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন মুকিত জাকারিয়া।

উল্লেখ্য, এবারের ঈদে উপস্থাপনার পাশাপাশি মুকিত জাকারিয়া অভিনীত চারটি একক নাটক ও হিমু আকরাম ও মাইদুল রাকিবের পরিচালনায় দুটি সাত পর্বের ধারাবাহিক নাটক প্রচারিত হবে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিটিভি

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টানতুন কুঁড়ির শিশুশিল্পীরা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে

নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বাড়ল

নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বাড়ল

Google News
প্রায় দুই দশক পর ফিরছে ‘নতুন কুঁড়ি’

প্রায় দুই দশক পর ফিরছে ‘নতুন কুঁড়ি’

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, দুই কর্মকর্তা বরখাস্ত

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, দুই কর্মকর্তা বরখাস্ত