• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৮:৫২
অ+
অ-
অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

৬৬ বছর বয়সেই নাকি মা হতে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এই গুঞ্জন। তবে বিষয়টি নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। বরং পুরো বিষয়টিকে হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক অনুষ্ঠানে সাদা শাড়ি ও ব্লাউজে ক্যামেরাবন্দি হন নীনা। সেই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। এই গুঞ্জন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রসিকতা করে নীনা বলেন, ‘আমি মোটেও অন্তঃসত্ত্বা নই। আসলে ওইদিন যে শাড়িটি পরেছিলাম সেটির কাপড় একটু মোটা ছিল। তাই আমাকে কিছুটা স্থূলকায় লাগছিল।’

গসিপ হেসেই উড়িয়ে দিলেও এই ঘটনার সূত্র ধরে আবারও আলোচনায় উঠে এসেছে নীনার জীবনের পুরনো এক সাহসী অধ্যায়। ১৯৮৯ সালের সেই সময়, যখন তিনি সত্যিই অপ্রত্যাশিতভাবে অন্তঃসত্ত্বা হয়েছিলেন। 

আরও পড়ুন
এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী
অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন
বিটিভির বিশেষ আয়োজনে জাকারিয়া-নাবিলা

বিজ্ঞাপন

কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সময়ে বিয়ে ছাড়া একা মা হওয়ার সিদ্ধান্ত ছিল সমাজের চোখে অত্যন্ত সাহসী ও চ্যালেঞ্জিং।

পুরনো এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে নীনা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর অনেকেই তাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন, একা সন্তান বড় করা অসম্ভব হয়ে পড়বে। নীনা বলেন, ‘আমি সবার কথা ধৈর্য ধরে শুনেছিলাম। অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন। তারপর বাড়ি ফিরে নিজেকে প্রশ্ন করি। নিজের ভেতরের উত্তর পেয়েছিলাম যে, আমি এই অনাগত সন্তানকে নিয়ে ভীষণ খুশি।’

প্রাক্তনদের প্রতি কোনো ক্ষোভ নেই জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘কাউকে সত্যি ভালোবাসলে তাকে ঘৃণা করা সম্ভব নয়। সম্পর্ক হয়তো টেকে না, কিন্তু ঘৃণা কেন করব? ভিভ রিচার্ডসকে যদি আমার এতটাই খারাপ লাগত, তবে কি আমি তার সন্তানের মা হতাম? আমি কি পাগল?’

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চলচ্চিত্রতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

সত্য আনলেন পূজা চেরি, জানালেন—  ডিভোর্স চান না

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না