• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৯:৫২
অ+
অ-
নড়াচড়াও করতে পারছি না : দীপিকা

টানা অসুস্থতায় নাজেহাল অবস্থা ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড়ের। দ্বিতীয়বার যকৃতে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার করে তা অপসারণ করা হলেও পিছু ছাড়ছে না শারীরিক জটিলতা। এবার এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে, নড়াচড়া করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের ভ্লগে শারীরিক অবস্থার আপডেট দিয়ে দীপিকা জানান, অস্ত্রোপচারের পর থেকে তার খাবারে অনীহা তৈরি হয়েছে। সারাক্ষণ শরীরে এক ধরণের অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হচ্ছে। 

এমনকি ঘন ঘন 'মুড সুইং'-এর শিকার হচ্ছেন তিনি। এই চরম ক্লান্তির মাঝেই পবিত্র রমজান উপলক্ষে এবারই প্রথম রান্নাঘরে ঢুকেছিলেন তিনি।

আরও পড়ুন
অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত
এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী
অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

বিজ্ঞাপন

নিজের স্বাস্থ্য নিয়ে দীপিকা বলেন, ‘বিশ্রাম নেওয়াটা যে এখন আমার জন্য কতটা জরুরি, তা আমি বুঝতে পারছি। খুব ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে আমি নড়াচড়াও করতে পারছি না। যেদিন মানসিক অবস্থা ভালো থাকে না, সেদিন কিছুই করতে পারি না। মন ভালো না থাকলে লড়াই করার ক্ষমতাও হারিয়ে যায়।’

অসুস্থতার কারণে এখন কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে এই অভিনেত্রীকে। তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার এখন খুব নিয়মের জীবন। সকাল ৭টায় ঘুম থেকে উঠে হাঁটতে যান তিনি এবং সন্ধ্যা ৭টার পর কোনো কিছু খাওয়া বারণ। ঘরে বসে থাকলে যেন অবসাদ জেঁকে না বসে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্যান্সারতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অনেকেই গর্ভপাত করাতে বলেছিলেন : নীনা গুপ্ত

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

সত্য আনলেন পূজা চেরি, জানালেন—  ডিভোর্স চান না

সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে যে বার্তা দিলেন পরিচালক