• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৪:০৩
অ+
অ-
ইরফান-হিমিকে নিয়ে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে’

শুধু জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-ই নয়, নাটকও নির্মাণ করেন হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।

বিজ্ঞাপন

পারিবারিক আবহে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে রানা ও নীলা নামের দুই তরুণ-তরুণীকে কেন্দ্র করে। গ্রামের একসাথেই বড় হওয়া এই দুই বন্ধুর মধ্যে ছোটবেলা থেকেই মিষ্টি ঝগড়া লেগেই থাকত। পড়াশোনার প্রয়োজনে নীলা এক সময় বিদেশে চলে যায়। দীর্ঘ সময় পর গ্রামে ফিরে আসার পর আবারও রানার সাথে তার দেখা হয় এবং এরপরই নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনী।

আরও পড়ুন
ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক
স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
চালককে মারধর : ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটকটিতে রানা ও নীলা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু এবং নূর এ আলম নয়নসহ অনেকে। নাটকটির সূচনা সংগীত লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং কণ্ঠ দিয়েছেন রাজীব। এর সুর করেছেন হানিফ সংকেত নিজেই এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

বিজ্ঞাপন

জানা গেছে, ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হানিফ সংকেতবাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক

ইত্যাদিতে তারকাবহুল মিউজিক্যাল ড্রামা, থাকছে চমক