• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ২১:০২
অ+
অ-
‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ওপার বাংলার ছোট পর্দার এক সময়ের হার্টথ্রব অভিনেতা রাজদীপ গুপ্ত। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঈশান চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ললিতা তথা ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে তার সেই অনস্ক্রিন রসায়ন আজও দর্শকদের স্মৃতির পাতায় অমলিন। তবে বড় পর্দায় বা ছোট পর্দায় বেশ অনেকদিন ধরেই আলোচনার আড়ালে রয়েছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

সম্প্রতি কলকাতার শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছিল, স্বর্ণেন্দু সমাদ্দারের পরবর্তী মেগা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে ফিরছেন রাজদীপ। তবে সেই গুঞ্জনকে স্রেফ জল্পনা বলে উড়িয়ে দিলেন অভিনেতা নিজেই। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাজদীপ স্পষ্ট জানান, আপাতত তিনি কর্মহীন।

আরও পড়ুন
ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি
আলিয়ার সম্পদের পরিমাণ কত?
কনসার্টে গান থামাতে বাধ্য হলেন হানি সিং

নিজের বর্তমান অবস্থা নিয়ে রাজদীপ বলেন, ‘আপাতত তেমন কোনো কাজ নেই আমার হাতে, বাড়িতেই আছি। অনেক দিন আগে একটি ধারাবাহিকের বিষয়ে কথাবার্তা হয়েছিল কিন্তু সেটি আর এগোয়নি। কেন উল্লেখযোগ্য কোনো কাজ আসছে না, তার উত্তর আসলে আমার নিজের কাছেও নেই।’

বিজ্ঞাপন

সর্বশেষ ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে তাকে দেখা গেলেও তা দর্শকদের মনে দাগ কাটার মতো বড় কোনো চরিত্র ছিল না। মাঝে কিছু ওয়েব সিরিজে কাজ করলেও বর্তমানে ফ্লোর থেকে অনেকটাই দূরে তিনি।

ইন্ডাস্ট্রিতে রাজদীপের বন্ধু সংখ্যা কম নয়, যোগাযোগও মন্দ নয়। তবুও কেন কাজে এই বিরতি? এমন প্রশ্নের জবাবে রাজদীপ তার দুর্বলতার কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি আসলে জনসংযোগে (পিআর) খুব একটা বিশ্বাসী নই। নিজেকে সেভাবে মেলে ধরতে পারি না বা বলতে পারেন পারিও না। জানি না এর কারণেই কাজে প্রভাব পড়ছে কি না।’

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

আলিয়ার সম্পদের পরিমাণ কত?

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন