• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. বিনোদন

বিতর্কে জড়ালেন জিতু কামাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১৭:২০
অ+
অ-
বিতর্কে জড়ালেন জিতু কামাল

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিতু কামালকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এর আগে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে সহ-অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এবার শুটিং সেট থেকে মাঝপথে বাদ পড়লেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

‘এরাও মানুষ: দ্য সার্চ উইদিন’ সিনেমার সেটে অপেশাদার আচরণ ও অদ্ভুত সব শর্ত দেওয়ার অভিযোগে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে প্রযোজনা সংস্থা। সিনেমাটির পরিচালক সাই প্রকাশ লাহিড়ি গণমাধ্যমকে জানিয়েছেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই জিতুর সঙ্গে কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। 

সেটের স্পট বয় থেকে শুরু করে টেকনিশিয়ান সবার সঙ্গেই তার ব্যবহারের বিষয়ে অভিযোগ আসছিল। তবে পরিস্থিতি চরমে ওঠে শুটিংয়ের শেষ পর্যায়ে এসে। পরিচালকের দাবি, শুটিং শেষ হতে যখন মাত্র দুই দিন বাকি, তখন জিতু জানান যে তিনি দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না। 

আরও পড়ুন
হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেলিম খান
বিবাহিত জীবন নিয়ে রসিকতা, তোপের মুখে ভিকি কৌশল
ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে পাঁচ সিনেমা

বিজ্ঞাপন

কারণ হিসেবে তিনি জানান, মায়ের সঙ্গে বসে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখবেন। অথচ চুক্তিনামায় এমন কোনো শর্ত ছিল না। এই বাড়তি সময়ের জন্য জিতু এক দিনের পুরো পারিশ্রমিক অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকা দাবি করেন, যা দিতে নির্মাতারা অস্বীকৃতি জানান।

অভিযোগ উঠেছে, সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেটে না আসা পর্যন্ত মেকআপ নিতে অস্বীকার করেন জিতু। ইউনিটের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা কানে তোলেননি। একপর্যায়ে সহকারী পরিচালক তাকে অনুরোধ করতে গেলে জিতু শর্ত দেন যে, কাজ শুরু করার আগে তার ‘পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে’। এরপরই তিনি সেট ছেড়ে বেরিয়ে যান।

প্রযোজনা সংস্থার দাবি, জিতুকে ইতিমধ্যে ১২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। চুক্তি ভঙ্গের দায়ে সেই অর্থ ফেরত চেয়ে নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। তবে এই বিষয়ে জিতু কামালের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেলিম খান

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন সেলিম খান

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

অস্কারকে পাত্তা দিই না : হেমা মালিনী

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

‘আপাতত তেমন কাজ নেই, বাড়িতেই আছি’

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি

ঘরে বসে যেভাবে দেখবেন অস্কারের সেরা ছবি