‘জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা’

‘আপনি যখন একবার জন্মাইছেন, তখন আপনাকে মরতেই হবে। আসলে জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি, তখন দম ধরে রাখা যেমন কষ্টের, দম একেবারে ছাইড়া দিতে আরও কষ্ট।’
বিজ্ঞাপন
আফরান নিশোর এমন গম্ভীর আর জীবনবোধের সংলাপে শুরু হলো বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর অফিশিয়াল ট্রেলার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর এক জমকালো আয়োজনে ট্রেলারটি প্রকাশ করা হয়। টিজারের রহস্যের পর ট্রেলারটি নেটিজেনদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি করেছে।
সংগ্রাম ও বেঁচে থাকার গল্প সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। সিনেমার প্রেক্ষাপট আবর্তিত হয়েছে শাহজাহান ইসলাম নূর নামের এক বাংলাদেশি মুসলমানকে ঘিরে, যিনি উগ্রবাদী গোষ্ঠীর হাতে জিম্মি হন।
বিজ্ঞাপন

জিম্মিকারীদের দাবি তাদের কারাবন্দি নেতা বাহারউদ্দিনকে মুক্তি দিতে হবে, অন্যথায় দুদিনের মধ্যে নূরকে প্রাণে মেরে ফেলা হবে। নিশোর বিধ্বংসী রূপ ট্রেলারের পরতে পরতে চোখে পড়েছে অভিনেতা আফরান নিশোর ওপর অমানুষিক নির্যাতনের চিত্র। তবে সব যন্ত্রণাকে ছাপিয়ে তার কণ্ঠে ফুটে উঠেছে দম্ভ।
ট্রেলারের শেষে নিশো বলেন, ‘আমি মোসলমানের বাচ্চা, গুলি করো, আমি মরতেছিনা!’ যা মুহূর্তেই দর্শকদের রোমাঞ্চিত করেছে। উগ্রপন্থীদের আতঙ্কিত দৃষ্টি আর অস্ত্রধারীদের হুমকির বিপরীতে নূরের মরিয়া টিকে থাকার সংগ্রামই ‘দম’-এর মূল ভিত্তি।
তারকাবহুল উপস্থিতি পরিবার, মা এবং স্ত্রীর অপেক্ষার আবেগী আবহে ট্রেলারটিতে নতুন মাত্রা যোগ করেছেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। তার রহস্যময় উপস্থিতি দর্শকদের মনে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সিনেমাটিতে নিশো ও চঞ্চল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও ডলি জহুর।
বিজ্ঞাপন
এমআইকে