বিশেষ অতিথির জন্য যে আয়োজন করল বিজয়-রাশমিকা

দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ এখনো কাটেনি। রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে আর হায়দরাবাদের জমকালো রিসেপশনের পর এবার নিজেদের বাড়িতে এক ‘বিশেষ’ অতিথির জন্য এলাহি আয়োজন করে আলোচনায় এই তারকা দম্পতি। তবে এই বিশেষ অতিথি বিনোদন জগতের কোনো প্রভাবশালী ব্যক্তি নন, বরং এক একরত্তি খুদে ভক্ত।
বিজ্ঞাপন
মাসখানেক আগেই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে বিজয়-রাশমিকা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই খুশিতে ভাসছেন অনুরাগীরা। কিন্তু একরত্তি সেই খুদে ভক্তের মনে ছিল বিষাদ। প্রিয় তারকাদের বিয়ের খবর যেন কিছুতেই মেনে নিতে পারছিল না সে।
ভিডিওতে দেখা গিয়েছিল তার কান্নার দৃশ্য। সেই খুদে অনুরাগীর মান ভাঙাতেই এবার অভিনব উদ্যোগ নিলেন নবদম্পতি। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে সেই ছোট্ট ভক্তকে আমন্ত্রণ জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সেখানে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন রাশমিকা। কখনো বিজয় তাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরে দেখাচ্ছেন, আবার কখনো তার পাতে তুলে দিচ্ছেন লাড্ডু ও পোলাওয়ের মতো সুস্বাদু সব খাবার। শুধু আপ্যায়নই নয়, খুদে অতিথিকে স্নেহের চুম্বনেও ভরিয়ে দিয়েছেন এই তারকা জুটি।
বিজয়-রাশমিকার এমন মানবিক ও অমায়িক আচরণ ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের প্রশংসায় পঞ্চমুখ। একজন জনপ্রিয় তারকা হয়েও সাধারণ এক ভক্তের আবেগ মূল্যায়ন করে তাকে নিজেদের ঘরে আপ্যায়ন করার বিষয়টি এখন নেটদুনিয়ায় টক অব দ্য টাউন।
এমআইকে