বিজ্ঞাপন

প্রকাশ রাজের মা মারা গেছেন

অ+
অ-
প্রকাশ রাজের মা মারা গেছেন

ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রকাশ রাজের পরিবারে শোকের ছায়া। মারা গেছেন তার মা স্বরণলতা। রোববার (২৯ মার্চ) বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন স্বরণলতা। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

প্রিয় মায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত প্রকাশ রাজ। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চড়াই-উতরাই পাড়ি দেওয়া এই অভিনেতা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছেন। মায়ের চিরপ্রস্থানে ভেঙে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে স্বরণলতার প্রয়াণে শোক প্রকাশ করছে ভারতের চলচ্চিত্র অঙ্গন। জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ প্রকাশ রাজ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া দক্ষিণ ভারতীয় ও হিন্দি সিনেমার বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।

উল্লেখ্য, প্রায় ৪০ বছরের অভিনয় জীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দি ও ইংরেজি ভাষায় অসংখ্য কালজয়ী চরিত্রে অভিনয় করেছেন প্রকাশ রাজ। খলনায়ক থেকে শুরু করে বিভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 

এমআইকে

বিজ্ঞাপন