বিজ্ঞাপন

এমন রূপ দেখবেন কেউ কল্পনাও করেননি— কেন বললেন আমাল মালিক

অ+
অ-
এমন রূপ দেখবেন কেউ কল্পনাও করেননি— কেন বললেন আমাল মালিক

মেজাজ হারিয়েছেন বলিউড সংগীতশিল্পী আমাল মালিক। সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে সমালোচনার মুখে পড়ে দিয়েছেন কড়া জবাব।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন আমাল মালিক। সেখানে তিনি জানান, তার কোনো পোস্টই নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কাউকে উদ্দেশ্য করে নয়। বরং নিজের ভালো লাগা কিংবা মন্দ লাগা থেকেই তিনি নানা কিছু লিখে থাকেন। তিনি স্পষ্ট করে বলেন, কারও বিষয়ে মন্তব্য করার প্রয়োজন হলে তিনি সরাসরি নাম উল্লেখ করেই বলবেন।

মূলত ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর এক প্রতিযোগীকে নিয়ে আমাল সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, এমন দাবি তুলেছিলেন নেটিজেনদের একাংশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে আমাল পাল্টা জবাবে লেখেন, আমাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলবেন না যেখানে আমি মেজাজ হারাতে বাধ্য হই। যদি এমনটা হয় তবে আমার এমন রূপ দেখবেন যা কেউ কল্পনাও করতে পারবেন না।

জনপ্রিয় এই সংগীত ব্যক্তিত্ব আরও জানান, তিনি যা লিখবেন সেটির জন্য কাউকে কৈফিয়ত দিতে বা ক্ষমা চাইতে রাজি নন। 

আমালের এমন সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। 

বিজ্ঞাপন

ডিএ

বিজ্ঞাপন