কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল মুখার্জি মারা গেছেন। এই শোকের আবহেই এবার সৌরভ গাঙ্গুলিকে কড়া ভাষায় কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। রাহুলের মৃত্যু নিয়ে সৌরভের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরেই চটেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে স্বস্তিকা বলেন, ‘আমি তো সৌরভ গাঙ্গুলির মতো বিজ্ঞ নই যে সব বিষয়ে মন্তব্য করব।’ মূলত রাহুলের মৃত্যু নিয়ে সৌরভের ‘অসংবেদনশীল’ ভঙ্গিই মানতে পারছেন না স্বস্তিকা।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যে রাহুলের মৃত্যু নিয়ে উনি (সৌরভ) বলেছেন জলে-টলে কেন নামল? বাঞ্জি জাম্পিং-টাম্পিং কেন করা হয়? আমরা যখনই এই ধরণের শব্দ ব্যবহার করি ‘জল-টল’, ‘হেনা-তেন’।’
বিজ্ঞাপন
‘তখন বিষয়টাকে খুব ছোট করে দেখানোর প্রবণতা কাজ করে। আমাদের ভাষার মধ্যেই বিষয়টাকে ছোট করা হয়ে যায়। তার মতো আন্তর্জাতিক এক ক্রিকেট তারকার আরেকটু সচেতন হওয়া উচিত ছিল না?’
তার কথায়, ‘সৌরভ গাঙ্গুলি হয়ে এসি ফ্লোরের মধ্যে নন-ফিকশনের শুটিং করেন তিনি। কিন্তু শুটিং-ফুটিং ইন্ডাস্ট্রিতে আসলে কীভাবে হয়, সেটা তার জানার কথা নয়। কারণ তিনি এতই বড়মাপের স্টার যে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তিনি কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করবেন, তিনি যা চাইবেন তাকে তাই দেওয়া হবে।’
এমআইকে
