বিজ্ঞাপন

‘অক্ষয় কাউকে এড়িয়ে চলেন না’

অ+
অ-
‘অক্ষয় কাউকে এড়িয়ে চলেন না’

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা অক্ষয় খান্না। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান বালোচের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এদিকে এক সাক্ষাৎকারে অভিনেতা দানিশ প্যান্ডোর অক্ষয়কে নিয়ে নানা অজানা কথা বলেছেন। 

বিজ্ঞাপন

অক্ষয় খান্না সম্পর্কে অনেকদিন ধরেই একটা কথা শোনা যায়, তিনি নাকি সেটে খুব একটা কথা বলেন না এবং একটু আলাদা থাকেন। দানিশের কথায় সেই গুঞ্জনের সত্যতা মিললেও, এর নেপথ্যে উঠে এসেছে অক্ষয়ের পেশাদারিত্বের এক ভিন্ন রূপ।

দানিশের মতে, অক্ষয় আসলে একজন অত্যন্ত অমায়িক মানুষ এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করেন। তিনি বলেন, ‘অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে তার সঠিক উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না, বরং নিজের কাজের প্রতি এতটাই একাগ্র থাকেন যে কথা বলার সুযোগ পান না।’

বিজ্ঞাপন

সহ-অভিনেতার ভাষ্যমতে, শুটিং চলাকালীন অক্ষয় নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। দানিশ বলেন, ‘সেটে অক্ষয় নিজের মতো থাকেন এবং পুরোপুরি নিজের চরিত্রে ডুবে থাকেন। ক্যামেরা চলতে শুরু করলে তিনি যেন বদলে যান।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, শুটিংয়ের সময় তিনি ফোন ব্যবহারই করেন না। ফোন নিয়ে বসেনও না বরং চুপচাপ এক কোণে বসে নিজের অভিনয় নিয়ে ভাবতে থাকেন।’

এমআইকে