বিজ্ঞাপন

‘বাবার বুকে তুমি চিরদিন থাকবে, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক’

‘বাবার বুকে তুমি চিরদিন থাকবে, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক’

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ ।

মেয়ে কারিনাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কায়সার হামিদ লিখেছেন, ‘কারিনা দিন যাবে বছর যাবে, এক সময় সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে।’

১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, আমিন। ১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল।’

May be an image of baby and smiling

লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লড়ছিলেন কারিনা। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার গভীর রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিনোদন অঙ্গনে কারিনা কায়সার শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না বরং একাধারে দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল। 

এমআইকে