বিজ্ঞাপন

নানাকে খুঁজে পেয়েছেন হিমি

নানাকে খুঁজে পেয়েছেন হিমি

গতকাল দুপুরে নিখোঁজ হন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা। রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তিনি জানান, মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। রাত ১২টার দিকেই জানালেন, তার নানার খোঁজ পাওয়া গিয়েছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে লেখেন, 'আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।'

এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে। 

কেআই

বিজ্ঞাপন