বিজ্ঞাপন

ছুটি জমবে ওটিটিতে

একই দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা-সিরিজ

একই দিনে মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন সিনেমা-সিরিজ

ছুটির দিনটিকে আরও জমজমাট ও প্রাণবন্ত করে তুলতে এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে হাজির হচ্ছে বিনোদনের এক বিশাল পসরা। দর্শকদের ভিন্নধর্মী স্বাদের কথা মাথায় রেখে ডিজিটাল দুনিয়ায় মুক্তি পাচ্ছে হরর-কমেডি, ক্রাইম থ্রিলার, ফ্যামিলি রিয়ালিটি শো, রোমান্টিক ড্রামা এবং অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার একঝাঁক নতুন কনটেন্ট।

এর মধ্যে কিছু সিনেমা প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ডিজিটাল পর্দায় আসছে, আবার কিছু কনটেন্ট সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই প্রিমিয়ার হতে যাচ্ছে। ঢাকা পোস্টের পাঠকদের জন্য এই সপ্তাহের সেরা ওটিটি রিলিজের বিস্তারিত তুলে ধরা হলো।

কারাপ্পু (আমাজন প্রাইম ভিডিও)

প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার সুরিয়ার বহুল আলোচিত অ্যাকশন ড্রামা ‘কারাপ্পু’। আর জে বালাজি পরিচালিত এই সিনেমাটি সুরিয়ার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছে, যা চলতি বছরের অন্যতম বড় তামিল হিট। হাই-এনার্জি অ্যাকশন সিকোয়েন্স ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমাটি ১২ জুন থেকে আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।

শেল্টার (আমাজন প্রাইম ভিডিও) 

হলিউডের জনপ্রিয় অ্যাকশন স্টার জেসন স্ট্যাথাম এবার ফিরছেন এক রুদ্ধশ্বাস সারভাইভাল থ্রিলার নিয়ে, যার নাম ‘শেল্টার’। একটি প্রত্যন্ত উপকূলীয় দ্বীপের পটভূমিতে তৈরি হয়েছে এর গল্প। নির্জন ও শান্ত জীবনযাপন করা এক ব্যক্তির দুনিয়া ওলটপালট হয়ে যায়, যখন সে এক ভয়ানক ঝড়ের কবল থেকে একটি ছোট মেয়েকে উদ্ধার করে। নানা দিক থেকে ধেয়ে আসা বিপদের মুখে নিজেদের টিকিয়ে রাখতে একজোট হতে হয় এই অসম জুটিকে, যার পাশাপাশি তাদের মুখোমুখি হতে হয় অতীতের কিছু যন্ত্রণাদায়ক স্মৃতির। সিনেমাটি ১২ জুন ওটিটিতে আসছে।

ভুত বাংলা (নেটফ্লিক্স) 

দীর্ঘদিন পর গুণী পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে পর্দায় আসছে নতুন হরর-কমেডি ‘ভুত বাংলা’। সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক ব্যক্তিকে কেন্দ্র করে, যে গ্রামীণ অঞ্চলের একটি রহস্যময় জমিদার বাড়ি উত্তরাধিকার সূত্রে পায় এবং সেখানকার এক প্রাচীন অভিশাপের মুখোমুখি হয়। একটি পারিবারিক বিয়ের আনন্দের মাঝেই ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা, যা একে একে উন্মোচন করে বহু পুরোনো গোপন রহস্য। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাবু, ওয়ামিকা গাব্বি এবং পরেশ রাওয়াল। ১২ জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে সিনেমাটি।

রাখ (আমাজন প্রাইম ভিডিও) 

যারা ক্রাইম থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য এই সপ্তাহের সেরা আকর্ষণ হতে পারে ‘রাখ’। সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজের গল্প এগিয়েছে একটি নিখোঁজ মামলার তদন্তকে কেন্দ্র করে, যা পরবর্তীতে শিশুদের জড়িয়ে এক ভয়াবহ অপরাধমূলক ষড়যন্ত্রের রূপ নেয়। সত্য যত সামনে আসতে থাকে, রহস্যের জাল তত ঘনীভূত হয়। সোনালী বেন্দ্রে, আলী ফজল এবং আমির বশির অভিনীত এই সিরিজটি ১২ জুন মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে।

Sweet Magnolias Season 5 Outfits: New Looks & Fan Favorites - Stardom  Jackets Blog

সুইট ম্যাগনোলিয়াস সিজন ৫ (নেটফ্লিক্স)

নেটফ্লিক্সে ফিরছে দর্শকপ্রিয় রোমান্টিক ড্রামা ‘সুইট ম্যাগনোলিয়াস’-এর পঞ্চম সিজন। ম্যাডি, ডানা সু এবং হেলেনের জীবন, ক্যারিয়ার, সম্পর্ক এবং পারিবারিক টানাপোড়েনের নতুন সব চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো হয়েছে এবারের সিজন। মোট ১০টি পর্বের এই পুরো সিজনটি ১১ জুন একযোগে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

এমআইকে