World Cup Football Field

বিজ্ঞাপন

‘বেস্ট অব লাক ব্রাজিল’— ফেসবুক পোস্টে পড়শী

‘বেস্ট অব লাক ব্রাজিল’— ফেসবুক পোস্টে পড়শী

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে রোববার ভোরে মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচটি নিয়ে সাধারণ ফুটবল ভক্তদের পাশাপাশি দেশের তারকা অঙ্গনেও উন্মাদনা এখন তুঙ্গে।

এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি বিশেষ ছবি পোস্ট করে প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন। 

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবল্প্রেমী এই গায়িকা লেখেন, ‘বেস্ট অব লাক ব্রাজিল’। 

ছবিতে দেখা যায়, ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছেন তিনি। 

পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের নাআন প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স। এর ঘণ্টা কয়েক পর পড়শী নিজেও মন্তব্য ঘরের শুরুতে লিখেছেন, ‘অলওয়েজ ব্রাজিল’।

তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও কিছুটা খোঁচা মেরে মন্তব্য করেছেন সেখানে।এক অনুরাগী কিছুটা মজা করে লিখেছেন, ‘আপু ব্রাজিল কিন্তু আজ রাতে ভরপুর খাবে মরক্কোর কাছে’। আরেকজনের মন্তব্য করেছেন, ‘আপনাকে এই হলুদ জার্সিতে সুন্দর মানিয়েছে’।

সাম্প্রতিক সময়ে ফুটবল ও বিশ্বকাপ নিয়ে বিভিন্ন ইভেন্টে ব্যস্ত থাকা এই গায়িকার প্রিয় দলের প্রতি ভালোবাসা অনুরাগীদের মাঝে আলাদা আনন্দও তৈরি করেছে।

ডিএ