বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম দীর্ঘদিন ধরে তীব্র স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। এই অসুস্থতা তার জন্য এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে, ঠিকমতো মাথা কিংবা কাঁধ পর্যন্ত ঘোরাতে পারছিলেন না তিনি। অবশেষে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পেরেছেন এই তারকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরেই চিকিৎসা চলছে সনু নিগমের। ইতোমধ্যে তার এমআরআই এবং সিটি স্ক্যানও করা হয়েছে। খেতে হচ্ছিল উচ্চমাত্রার কড়া সব ওষুধ। তবে এই অসুস্থ শরীর নিয়েই মুম্বাইয়ে একটি লাইভ কনসার্ট করতে রাজি হয়েছিলেন তিনি। আর সেই শো করার পর তার শারীরিক অবস্থা নাকি আরও শোচনীয় হয়ে পড়ে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোনু নিগম। কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে গায়ক বলেন, ‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।’
চিকিৎসার অংশ হিসেবে তাকে সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল। নিয়মিত ওষুধপত্রের পাশাপাশি চলছিল দীর্ঘ ফিজিবল থেরাপি। কিন্তু সব ধরনের চেষ্টা সত্ত্বেও কোনো ইতিবাচক ফল মিলছিল না। বরং গত ২০ দিনে তার শারীরিক অবস্থা আরও বিগড়ে যায়।
অসুস্থতার কারণ প্রসঙ্গে সনু বলেন, ‘গত ২০ দিনে অবস্থা আরও খারাপ হয়ে যায়। হয়তো শারীরচর্চা করার সময় টান লেগেছে স্নায়ুতে কিংবা শোয়ার দোষ। এক কাঁধে শুতে শুতেও হতে পারে। যার ফলে যন্ত্রণা বাড়তেই থাকে। মাথা কিংবা কাঁধ কিছু ঘোরাতে পারছিলাম না।’
এমআইকে
