বিজ্ঞাপন

সাম্রাজ্য বানাতে চায় গুড্ডু-বাবলু, মির্জাপুরে নতুন লড়াই

সাম্রাজ্য বানাতে চায় গুড্ডু-বাবলু, মির্জাপুরে নতুন লড়াই

উপমহাদেশে ওয়েব সিরিজের উত্থানে অন্যতম ভূমিকা রেখেছে ‘মির্জাপুর’। ২০১৮ সালে শুরু হয়ে সিরিজটির তিনটি সিজন এসেছে, পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। স্থানীয় পর্যায়ে গ্যাংস্টার, ক্ষমতার লড়াইয়ের গল্পে নির্মিত সিরিজটি থেকে এবার হয়েছে চলচ্চিত্র ‘মির্জাপুর দ্য মুভি’।

আজ প্রকাশিত হয়েছে ছবির প্রথম টিজার। ২ মিনিট ২২ সেকেন্ডের ওই ঝলকে ‘মির্জাপুর’-এর আলোচিত চরিত্রদের দেখা গেছে। সঙ্গে দেখা দিয়েছেন নতুন অভিনেতারাও। টিজার থেকে আঁচ করা যায়, এবার আর কালিন ভাইয়ার (পঙ্কজ ত্রিপাঠী) গদি দখল নয়, বরং নিজেরাই এক সাম্রাজ্য গড়তে চায় গুড্ডু (আলি ফজল) ও বাবলু (জিতেন্দ্র কুমার)। অন্যদিকে সিরিজে মুন্না ভাইয়ার (দিব্যেন্দু শর্মা) মৃত্যু হলেও ছবিতে সে ফিরেছে, সেই চেনা ভঙ্গিতে।

এবার ‘মির্জাপুর’-এ নতুন চমক হিসেবে আছেন জিতেন্দ্র। বাবলু চরিত্রে সিরিজে ছিলেন বিক্রান্ত ম্যাসি। তিনি সরে যাওয়ায় চলচ্চিত্রে চরিত্রটি করলেন 'পঞ্চায়েত' তারকা। এছাড়া আরেক নতুন চমক রবি কিষাণ। রহস্যময় কিন্তু প্রভাবশালী এক চরিত্রে দেখা যাবে তাকে। অভিনেত্রী সোনাল চৌহানও আছেন বিশেষ চরিত্রে। বড় পর্দায় ‘মির্জাপুর’বাসীর লড়াই দেখতে দর্শকও উদগ্রিব হয়ে আছে।

গুরমিত সিং নির্মিত ‘মির্জাপুর’ ছবিটি মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর। ছবিতে আরো অভিনয় করেছেন রসিকা দুগাল, অভিষেক ব্যানার্জি, মোহিত মালিক, শিবা চাড্ডা, শ্বেতা ত্রিপাঠী, শ্রিয়া পিলগাওকারসহ অনেকে। প্রযোজনায় ফারহান আখতারের প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।

কেআই

বিজ্ঞাপন