বিজ্ঞাপন

হাসপাতাল ছেড়ে গ্রামের চিকিৎসালয়ে অরিজিৎ, গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

হাসপাতাল ছেড়ে গ্রামের চিকিৎসালয়ে অরিজিৎ, গায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। সেখানে প্রিয় গায়ককে কাছে পেয়ে ভক্তরা ছবি তোলেন এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই প্রিয় শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ভক্তদের মাঝে স্বভাবসুলভ হাসিমুখে দাঁড়িয়ে আছেন অরিজিৎ সিং। চিকিৎসকের চেম্বারে সাধারণ মানুষের ভিড়ে তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস থাকলেও গায়কের চোখে-মুখে কোনো বিরক্তির বা ক্লান্তির ছাপ ছিল না।

তবে নিজের এলাকা জিয়াগঞ্জ এবং শহরের উন্নত হাসপাতাল ছেড়ে তিনি কেন বহরমপুরে চিকিৎসক দেখাতে গেলেন, তা নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য এ বিষয়ে অরিজিৎ সিং কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বলিউডের শীর্ষ তারকা হওয়া সত্ত্বেও মুম্বাইয়ের চাকচিক্য ছেড়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন অরিজিৎ সিং। তারকাখ্যাতি দূরে সরিয়ে নিজ এলাকায় স্কুটারে ঘুরে বেড়ানো কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কারণে স্থানীয়দের কাছে তিনি ‘ঘরের ছেলে’ হিসেবেই পরিচিত। 

এর আগে গত ২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন এই শিল্পী। পরে ভক্তদের নতুন কিছু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রকাশ করেন ‘রায়না’ শিরোনামের একটি গান। 

ডিএ

বিজ্ঞাপন