অঞ্জন দত্ত। গান, অভিনয় আর নির্মাণের অনন্য ব্যক্তিত্ব। ভারতের পশ্চিমবঙ্গের এই নন্দিত শিল্পীর জনপ্রিয়তা বাংলাদেশেও কম নয়। ঢাকায় এসে কনসার্টও করেছেন তিনি। এবার তাকে সম্মান জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘একদিন বৃষ্টিতে বিকেলে…’।
হ্যাঁ, অঞ্জনের অত্যন্ত জনপ্রিয় একটি গানের শিরোনাম থেকেই কনসার্টের টাইটেল দেওয়া হয়েছে। এতে অঞ্জনের কালজয়ী কিছু গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। পাশাপাশি তারা নিজেদেরও গানও গাইবেন।
কনসার্টটির আয়োজন করছে আজব কারখানা। ৩১ জুলাই রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। যারা অগ্রিম টিকিট সংগ্রহ করবেন, তাদের জন্য ৭০০ টাকা; আর ভেন্যুতে গিয়ে টিকিট নিলে দাম পড়বে ১ হাজার টাকা।
জয় শাহরিয়ার জানান, তাদের মতো শিল্পীদের অন্যতম অনুপ্রেরণা অঞ্জন দত্ত। তাই প্রিয় অগ্রজের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। একই অনুভূতি প্রকাশ করে আহমেদ হাসান সানি জানান, অঞ্জন দত্তের গান ও লেখার প্রভাবেই তাদের বেড়ে ওঠা; তাই এই কনসার্টের অংশ হতে পেরে তিনিও উচ্ছ্বসিত।
কেআই
