ছোট পর্দা থেকে ওপার বাংলার জনপ্রিয়তার চূড়ায় পৌঁছানো অভিনেতা জিতু কমল এবার পা রাখছেন ওটিটি দুনিয়ায়। ‘গৃহপ্রবেশ’ কিংবা ‘অপরাজিত’ প্রতিটি চরিত্রেই নিজেকে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।
তবে এবার আর ড্রয়িংরুমের ছোট পর্দা নয়, সোজা ওয়েব সিরিজের পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে জীতু কমলকে।
এতে তার সঙ্গে প্রধান সারির অভিনয়শিল্পী হিসেবে নাম আসছে জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ও শোলাঙ্কি রায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে গুণী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও।
যদিও এই প্রজেক্ট নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা অভিনয়শিল্পীদের কেউ আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেননি সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে তৈরি হওয়া নানা আলোচনার সময় জিতু স্পষ্ট করেছিলেন, এই মুহূর্তে তিনি ছোট পর্দায় ফিরছেন না।
ওটিটি ও বড় পর্দাতেই নজর দিচ্ছেন বেশি। ওটিটির কাজের পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি নতুন চলচ্চিত্র ‘এরাও মানুষ’ এবং ‘চোর’।
এমআইকে
