বিজ্ঞাপন

প্রেমের গুঞ্জনের মাঝে ‘রহস্যময়’ তরুণীর সঙ্গে আরিয়ান

প্রেমের গুঞ্জনের মাঝে ‘রহস্যময়’ তরুণীর সঙ্গে আরিয়ান

বলিউডের 'বাদশাহ' শাহরুখ খানের পরিবার বা সন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে বড় ছেলে আরিয়ান খানকে নিয়ে বলিপাড়ায় কৌতূহলের পারদ সবসময়ই উর্ধ্বমুখী। পেশাগত জীবনের পাশাপাশি আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও নেটপাড়ায় চর্চা লেগে থাকে। এবার নতুন করে শাহরুখ-পুত্রের প্রেমজীবন নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি লন্ডনে এক তরুণীর সঙ্গে আরিয়ানকে বাইরে সময় কাটাতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই মুহূর্তগুলোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন তবে কি নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান খান?

ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনোর বাইরে ওই তরুণীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন আরিয়ান। দুজন বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলছিলেন ও সময় কাটাচ্ছিলেন। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে দেখা যাওয়া ওই তরুণীর নাম ভিনি তাকাইর।

ভিডিওতে দুজনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের। তবে এটি নিছকই গাঢ় বন্ধুত্ব নাকি সত্যিই মন দেওয়া-নেওয়ার গল্প শুরু হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি।

নেটপাড়ার একাংশ মনে করছেন, আরিয়ান ও ভিনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। আবার অনেকের মতে, এটি শুধুই বন্ধুদের আড্ডা বা নিছক বন্ধুত্বও হতে পারে। শাহরুখ-পুত্র সত্যিই নতুন প্রেমে পড়েছেন কি না  তা নিয়ে জল্পনা চললেও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এমআইকে