বিজ্ঞাপন

তারকার স্মৃতিতে ৫ আগস্ট

দিনটি নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই : আদনান আল রাজীব

দিনটি নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই : আদনান আল রাজীব

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর আজ। প্রায় এক মাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের আজকের দিনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্রদের সেই আন্দোলনে সামিল হয়েছিল দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও।

৫ আগস্ট বিজয়র দিনে আনন্দ-উল্লাসে রাজপথে নেমে এসেছিলেন অনেকে। তারকার অভিজ্ঞতায় সেই ৫ আগস্ট কেমন ছিল? ঢাকা পোস্টের বিশেষ আয়োজনে স্মৃতিচারণ করেছেন তারকারা। 

নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব সেদিন বিজয়োল্লাসে পথে নেমেছিলেন। সঙ্গে ছিলেন অভিনেত্রী স্ত্রী মেহজাবীন চৌধুরী। তবে দিনটিকে আলাদাভাবে বিশেষ মনে করেন না আদনান।

চব্বিশের ৫ই আগস্টের দিনের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘দিনটি নিয়ে আমার তেমন কোনো অনুভূতি নেই। বিশেষ কিছু করিনি, সাধারণ দিনগুলোতে যেমন করেছি, ওরকমই। স্বাভাবিক। এটা আমার জন্য বিশেষ কোনো দিন নয়, এর চেয়েও বিশেষ দিন আমার জীবনে আছে।’  

ডিএ/কেআই