বিজ্ঞাপন

ছুটির দিনে ওটিটি উৎসব

ঘরে বসেই দেখবেন যেসব সিনেমা-সিরিজ

ঘরে বসেই দেখবেন যেসব সিনেমা-সিরিজ

ছুটির দিনে সিনেপ্রেমীদের জন্য আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহান্ত হতে যাচ্ছে একেবারেই বিশেষ। উত্তেজনায় ভরপুর থ্রিলার, হৃদয় স্পর্শ করা গল্প কিংবা দূর নক্ষত্রের রোমাঞ্চকর অভিযান চলচ্চিত্র নির্মাতারা তাদের দর্শকদের জন্য সাজিয়ে রেখেছেন বিনোদনের এক পশরা।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জিওহটস্টার এবং লায়ন্সগেট প্লে-র মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এ সপ্তাহে বিভিন্ন ভাষা ও ঘরানার বেশ কয়েকটি বহু প্রতীক্ষিত সিনেমা ও সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। 

ম্যায় ওয়াপাস আউঙ্গা

ইমতিয়াজ আলীর নির্দেশনায় নির্মিত এই বহুল আলোচিত চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করেছেন বেদং রায়না, শর্বরী, দিলজিৎ দোসানঝ এবং নাসেরুদ্দিন সিদ্দিকী। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই প্রশংসিত সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক নাতিকে ঘিরে, যে তার ৯৫ বছর বয়সী দাদুর প্রথম ভালোবাসার মানুষের সঙ্গে তাকে পুনরায় মিলিয়ে দেওয়ার শেষ ইচ্ছা পূরণ করতে মরিয়া।

মুক্তির তারিখ : ৭ আগস্ট

ওটিটি প্ল্যাটফর্ম : নেটফ্লিক্স

আওয়ার স্টিকি লাভ

রোমান্টিক কমেডি ঘরানার এই কে-ড্রামা সিরিজে অভিনয় করেছেন হা ইয়ং এবং জং হে-ইন। গল্পে দেখা যাবে, এক উচ্চাকাঙ্ক্ষী কৌঁসুলি এক শক্তিশালী অপরাধী চক্রের তদন্ত করতে গিয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে তাকে নিরাপদ রাখতে এক সাবেক তরুণ বক্সিং চ্যাম্পিয়ন তার প্রেমিকের অভিনয় করতে শুরু করে।

Trailer: Our Sticky Love

মুক্তির তারিখ: ৭ আগস্ট

ওটিটি প্ল্যাটফর্ম : নেটফ্লিক্স

দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি

২০২৩ সালের ব্লকবাস্টার 'দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি'-র সিক্যুয়েল হিসেবে এসেছে এই অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি সিনেমাটি। যেখানে মারিও, লুইগি এবং তাদের সঙ্গীদের মহাশূন্যে এক মহাজাগতিক অভিযানে পাড়ি জমাতে দেখা যাবে।

মুক্তির তারিখ: ৭ আগস্ট

ওটিটি প্ল্যাটফর্ম: জিওহটস্টার

হ্যামনেট

ক্লোই ঝাও পরিচালিত এবং জেসি বাকলি ও পল মেসক্যাল অভিনীত এই চলচ্চিত্রে স্থান পেয়েছে উইলিয়াম শেক্সপিয়ার ও তার স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ে তাদের ১১ বছরের ছেলে হ্যামনেটের অকালমৃত্যুর পর যে শোকের মুখোমুখি হয়েছিলেন, সেই হৃদয়বিদারক দৃশ্যপট। ২০২৫ সালে নির্মিত এই ছবিটি ৫২তম টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এবং ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসেও বিশেষ সম্মাননা লাভ করে।

মুক্তির তারিখ: ৭ আগস্ট

ওটিটি প্ল্যাটফর্ম: জি৫ 

এমআইকে