বিজ্ঞাপন

বিচ্ছেদের পর কোন বিষয়ে এখনও উদাসীন অর্জুন কাপুর?

বিচ্ছেদের পর কোন বিষয়ে এখনও উদাসীন অর্জুন কাপুর?

বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্কের টানাপোড়েন কিংবা বিচ্ছেদ এসব নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। তবে বিচ্ছেদের পর নিজের জীবনের ব্যক্তিগত নানা বিষয় ও একাকিত্ব সামলানোর উপায় নিয়ে এখনও একপ্রকার নীরব বা উদাসীন অভিনেতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়ার পর তার এই গম্ভীর ও উদাসীন ভাবমূর্তি নিয়ে আবারও শুরু হয়েছে জোর আলোচনা।

অনেকেরই ধারণা, অর্জুন অত্যন্ত অহংকারী এবং অন্যদের প্রতি উদাসীন। এ প্রসঙ্গে অভিনেতা নিজেই জানান, চোখের চাহনি ও শান্ত স্বভাবের কারণে প্রতিদিনই তাকে এমন ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হয়। ভক্তদের একটি বড় অংশও তাকে গম্ভীর ও বদমেজাজি বলে মনে করেন। 

তবে নিজের অবস্থান পরিষ্কার করে অর্জুন বলেন, তিনি আদতে অহংকারী নন; বরং সবাইকে যথাযথ সম্মান জানাতে ভালোবাসেন। নিজের অভ্যন্তরীণ লড়াইয়ের কথা তুলে ধরে অর্জুন আরও বলেন, ‘অনেকেই বলে আমার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে এবং একদিন আমি পাগল হয়ে যাব।’ 

মন খারাপের মুহূর্তগুলোতে তিনি ঠিক কী করেন এমন প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, খারাপ সময়ে তিনি কাউকে ফোন করার প্রয়োজন বোধ করেন না। বন্ধুদের প্রায়ই অভিযোগ থাকে যে, অর্জুন জীবনের কোনো সুখ-দুঃখের কথা তাদের সঙ্গে ভাগ করে নেন না। 

তবে এই অভ্যাসকে আত্মকেন্দ্রিকতা বলতে নারাজ অভিনেতা। তার মতে, তিনি ‘ইন্ট্রোভার্ট’ নন, বরং নিজের ব্যক্তিগত বিষয়ের গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। তিনি চান না নিজের সমস্যার কথা জানিয়ে অন্যের ওপর মানসিক বোঝা বাড়াতে।

এমআইকে

বিজ্ঞাপন