বিজ্ঞাপন

নতুনদের নিয়ে আসছে নব্বই দশকের প্রেমের গল্প

নতুনদের নিয়ে আসছে নব্বই দশকের প্রেমের গল্প

নব্বই দশকের প্রেমের আবেগ ও আমেজ নতুন প্রজন্মের দর্শকদের সামনে নিয়ে আসতে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব-দিয়া'স লাভ জার্নি)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ নাওভী ও লাবণ্য। 

ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই ফিল্মের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে। এতে নাওভী ও লাবণ্য ছাড়াও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

নির্মাতা সূত্রে জানা যায়, ফিল্মটির ‘মিশন ডিডিএলজে’ নামটির নেপথ্যে একটি বিশেষ ‘হিডেন স্টোরি’ বা গোপন রহস্য রয়েছে, যা জানতে দর্শকদের পুরো গল্পটি দেখতে হবে। কাজের অনুভূতি ব্যক্ত করে পরিচালক আসিফ জাহাঙ্গীর অর্ক বলেছেন, নতুন জুটি হিসেবে নাওভী এবং লাবণ্য চমৎকার অভিনয় করেছেন। আশা করছি তাদের রসায়ন দর্শকের কাছে দারুণ উপভোগ্য হবে। নব্বইয়ের দশকের ভালোবাসার আবেগকে আধুনিক নির্মাণশৈলীতে তুলে ধরায় এটি দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।

ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, সম্প্রতি সিনেমাটির শুটিং ও পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।

ডিএ

বিজ্ঞাপন