ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা। পর্দায় কিংবা বাস্তবে, সব সময়ই চারপাশ মাতিয়ে রাখতে ভালোবাসেন। কিন্তু সেই হাসিখুশি মানুষটির জগতেই এবার নেমে এসেছে ঘোর বিষাদের ছায়া। খুব কাছের এক সঙ্গীকে চিরতরে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নিজের আদরের পোষ্য ‘বাবলা’-কে হারিয়েছেন অঙ্কুশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে অভিনেতা নিজেই বাবলার মৃত্যুর খবরটি ভক্তদের জানিয়েছেন।
প্রিয় পোষ্যকে হারানোর বেদনা প্রকাশ করে অঙ্কুশ লিখেছেন, ‘আজ আমি আমার পৃথিবী হারালাম। আমার জীবন, আমার প্রায় সবকিছু। শান্তিতে ঘুমাও বাবলা। এখন আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তোমাকে ছাড়া বাকি জীবনটা কাটানো।’

তিনি আরও লেখেন, ‘দয়া করে আবার পুনর্জন্ম নাও, আমার জীবনে আবার ফিরে এসো। তোমাকে সব সময় ভালোবাসি আমার সোনা।’ প্রিয় সহকর্মীর এমন দুঃসময়ে সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার অন্য তারকারাও।
অঙ্কুশের ওই পোস্টে মন্তব্য করে অভিনেতা জন লিখেছেন, ‘বাবলার আত্মার শান্তি কামনা করি। ও সব সময় তোমার সঙ্গে থাকবে।’ ব্যক্তিগত জীবনের এই বিষাদের পাশাপাশি অভিনেতার পেশাগত দিক দিয়েও সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।
চলতি বছরের ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অঙ্কুশ অভিনীত সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। বক্স অফিসে ছবিটি সেভাবে ব্যবসা সফল হতে পারেনি। এরপর গত জুনে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ বাংলায় স্ট্রিমিং শুরু হয় সিনেমাটির।
এমআইকে
