বিজ্ঞাপন

শততম পর্বে মধ্যবিত্তের সুখ-দুঃখের গল্পের এই নাটক

শততম পর্বে মধ্যবিত্তের সুখ-দুঃখের গল্পের এই নাটক

জমিরউদ্দিন সরকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আদর্শ শিক্ষক হিসেবে সফলভাবে কর্মজীবন শেষ করেছেন। স্ত্রী আর দুই ছেলে, দুই মেয়ে নিয়ে তার সংসার।

বড় ছেলে মবিন ভাঙতে চায় মধ্যবিত্তের শৃঙ্খল। প্রচুর অর্থবিত্তের মালিক হতে চায় সে। এটাই তার কাছে জীবনের সাফল্য মনে হয়। ছোট ছেলে আবার তার বিপরীত। তার কাছে মনে হয় বাবার মতো একজন মানুষ হতে পারাটাই জীবনের আসল সার্থকতা।

দুই মেয়ে পড়াশোনা করছে। তারা স্বাধীনচেতা জীবনযাপন করতে পছন্দ করে। মা তার ছেলেমেয়েদের এখনো ছোটই মনে করে। আদর-যত্নে সবাইকে আগলে রাখতে চায়। জমিরউদ্দিন সরকার ভাবেন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হলে তিনি গ্রামে গিয়ে বাকি জীবন কাটাবেন। কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না।

নানারকম সংকট, প্রতিবন্ধকতা সামনে চলে আসে; বাঙালি মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়ে থাকে। ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়ার গল্প নিয়েই নির্মিত ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। মাছরাঙা টিভিতে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হয় এটি। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রচারিত হবে এর ১০০তম পর্ব।

‘মিডল ক্লাস ফ্যামিলি’ ধারাবাহিক নাটকের শিল্পীরা

রচনা আওরঙ্গজেব, পরিচালনায় নজরুল ইসলাম রাজু। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ।

কেআই

বিজ্ঞাপন